এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত নারী দলের সংগ্রহ ১৪.৩ ওভারে চার উইকেটে ৫০ রান।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। বৃষ্টি বিঘ্নিত কার্টেল ওভারের (৪৪) ম্যাচটিতে ৪৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। এতে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৫৪ রান।
.png)
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। ভারতের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন প্রিয়া পুনিয়া ও স্মৃতি মান্ধানা। তবে উইকেটে থিতু হওয়ার সাজঘরে ফিরেছেন স্মৃতি। মারুফার বলে নিগার সুলতানার তালুবন্দী হয়ে ১১ রানেই সাজঘরে ফিরেন তিনি।
এরপর উইকেটে আসেন যশতীকা ভাটিয়া। এর পরপরই ড্রেসিং রুমের পথ ধরেন ভারতীয় ওপেনার প্রিয়া পুনিয়া। তাকে শিকার করেন মারুফা। পরে দলের হাল ধরতে উইকেটে আসেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তবে নাহিদার ঘূর্ণিতে মাত্র ৫ রানেই লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি।
টাইগ্রেসদের মোকাবিলা করে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকেন ভাটিকা। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাকে ফিরিয়েছেন রাবেয়া। আউট হওয়ার আগে ১ বাউন্ডারিতে ১৫ রান করেন তিনি।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে সফরকারীরা। এখন রদ্রিগেজ ৩ ও দীপ্তি শর্মা ১ রানে ব্যাটিং করছেন।