ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪০, ১৫ জুলাই ২০২৩
সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ
ছবি- সংগৃহীত

হার দিয়ে ইমার্জিং এশিয়া কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। প্রতিপক্ষ ওমানকে গুঁড়িয়ে ৮ উইকেটে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে সাইফ হাসানের দল।

শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে মুখোমুখি হয় বাংলাদেশ-ওমান। এ ম্যাচে ৪৬ ওভারে ১২৬ রানেই গুটিয়ে যায় ওমান। জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ইমার্জিং দল।

এর আগে তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে ওমানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে লক্ষ্যটা নাগালে রেখেছিল বাংলাদেশ। এদিন ওমানের ৭ ব্যাটারকে দুই অঙ্কের ঘরেও যেতে দেননি সাকিব-রাকিবুলরা।

Advertisement

মিডল অর্ডার ব্যাটার আইয়ান খান সর্বোচ্চ ২৬ রান করেছেন। শুভ পালের ব্যাট থেকে আসে ২৫ ও শোয়েব খান করেন ২৩ রান। যার সৌজন্যে রানটা ১০০ ছাড়ায়। 

১২৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় কোনো বেগ পেতে হয়নি বাংলাদেশকে। নাঈম ও তামিম ওপেনিং জুটিতেই ১৪.২ ওভারে তোলেন ১০৯ রান। ৪৯ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আকিব ইলিয়াসের শিকার হন তামিম। ১১টি চার ও দুটি ছক্কা ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটারের ইনিংসে। প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ফিফটি করেছিলেন তিনি।

তামিমের পর অধিনায়ক সাইফ হাসানকে রানের খাতাই খুলতে দেননি ইলিয়াস। তবে তৃতীয় উইকেটে জাকির হাসানকে নিয়ে জয় নিশ্চিত করেন নাঈম। ৪১ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন নাঈম। অন্যদিকে ১১ রান করেন জাকির। 

ওমানকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। টানা দুই ম্যাচে হেরে ওমানের সেমির সম্ভাবনা নেই বললেই চলে। শেষ ম্যাচে তারা খেলবেন স্বাগতিক লংকানদের বিপক্ষে। 

আগামী মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!