ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২৩

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৬, ১৪ জুলাই ২০২৩
জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারীর ব্যাটে জয়ের সুবাস পাচ্ছে সাকিব আল হাসানের দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে চার উইকেটে ১৩৬ রান। 

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে সফরকারীরা। এখন জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৫১ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এদিন বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রনি তালুকদার ও লিটন দাস। তবে ম্যাচের প্রথম ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন রনি। ফারুকীর বলে আউট হওয়ার আগে ৪ রান করেন তিনি।

এরপর দলের হাল ধরতে ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। উইকেটের আচরণ বুঝে স্ট্রাইক রোটেট করতে থাকেন তিনি। তার সঙ্গে পাল্লা দিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করেন লিটনও।

ম্যাচের ষষ্ঠ ওভারে মুজিবের বলে দূর্ভাগ্যজনকভাবে আউট হন শান্ত। এতে ১২ রানেই ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন শান্ত।

দলের হাল ধরতে উইকেটে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। অবশ্য টাইগার কাপ্তানের সঙ্গী হওয়ার আগেই উইকেট বিলিয়ে দেন লিটন। এ ম্যাচে ১৯ বলে ১৮ করেন তিনি।

আফগান বোলারদের চোখে চোখ রাঙিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিতে থাকে সাকিব-হৃদয় জুটি। অবশ্য ফরিদের বলে ডিপ পয়েন্টে করিম জানাতের তালুবন্দী হয়ে সাজঘরে ফিরেন সাকিব। এ ম্যাচে তিন বাউন্ডারিতে ১৯ রান করেন টাইগার অধিনায়ক।

উইকেট এসেই ফরিদের বলে লেগ বিফরের ফাঁদে পড়তে গিয়েছিলেন শামীম পাটোয়ারী। অবশ্য আম্পায়ারের কারণে জীবন পেয়েছেন তিনি। যদিও আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়েছিলেন আফগান অধিনায়ক রশিদ খান। তবে তাতে সফল হননি এই লেগি। 

চাপ সামলে ধীরে ধীরে দলকে জয়ের দ্বারপ্রান্তে এগিয়ে নিচ্ছেন হৃদয় ও শামীম। বর্তমানে শামীম ৩৩ ও ৩৮ রানে ব্যাট করছেন হৃদয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!