এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে তিন উইকেটে ৪৫ রান।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। এ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে সফরকারীরা। এখন জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ১১০ রান।
.png)
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এদিন বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রনি তালুকদার ও লিটন দাস। তবে ম্যাচের প্রথম ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন রনি। ফারুকীর বলে আউট হওয়ার আগে ৪ রান করেন তিনি।
এরপর দলের হাল ধরতে ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। উইকেটের আচরণ বুঝে স্ট্রাইক রোটেট করতে থাকেন তিনি। তার সঙ্গে পাল্লা দিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করেন লিটনও।
ম্যাচের ষষ্ঠ ওভারে মুজিবের বলে দূর্ভাগ্যজনকভাবে আউট হন শান্ত। এতে ১২ রানেই ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন শান্ত।
দলের হাল ধরতে উইকেটে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। অবশ্য টাইগার কাপ্তানের সঙ্গী হওয়ার আগেই উইকেট বিলিয়ে দেন লিটন। এ ম্যাচে ১৯ বলে ১৮ করেন তিনি।
লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চাশের আগেই তিন উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ।