ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২৩

যে একাদশে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৮, ১৪ জুলাই ২০২৩
যে একাদশে নামছে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

সাগরিকায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সেই ধাক্কা সামলে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে আফগানদের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এ ম্যাচে জয় তুলে নিতে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে দু’দলই।

Advertisement

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ফরিদ আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই ও ফজল হক ফারুকী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!