ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫২, ১৪ জুলাই ২০২৩
দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদশ দল। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে প্রোটিয়াদের হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সিরিজের প্রথম ম্যাচ পরাজয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশের যুবারা। কিন্তু তৃতীয় ওয়ানডেতে সফরকারীদের কাছে ফের পরাজিত হয় বাংলাদেশ। চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশের ৪ উইকেটের জয়ে সিরিজে ২-২ এ সমতা বিরাজ করছে। 

শুক্রবার (১৪ জুলাই) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩৫ ওভারে ১২৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। টাইগার যুবদলের পক্ষে ১৮ রানে ৫ উইকেট লাভ করেন রাফি।

Advertisement

১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৯ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা। সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন রিজওয়ান। মিডল অর্ডারে আরিফুল-শিহাবরা ব্যর্থ হলে এক পর্যায়ে হারের শঙ্কাও জাগে।

সাত এবং আট নম্বরে বর্ণ এবং রাব্বির দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত কাঙ্খিত জয়ের দেখা পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজে ২-২ সমতা বিরাজ করায় শেষ ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!