ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নেপালের বিপক্ষে ছোটনকে মিস করছেন সাবিনারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭, ১৩ জুলাই ২০২৩
নেপালের বিপক্ষে ছোটনকে মিস করছেন সাবিনারা
ছবি: সংগৃহীত

এই প্রথম গোলাম রব্বানী ছোটনকে ছাড়াই খেলতে নামবে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। আজ নেপালের বিপক্ষে নামবে তারা। ম্যাচের আগে গতকাল কোচকে মিস করছেন বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন।

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ ছোটনের প্রসঙ্গ আসতেই তিনি বলেন কোচকে মিস করছেন তারা। তবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া বলে মনে করেন সাবিনা। 

তিনি বলেন, ‘বাস্তবতাটা মানতে হবে, পেশাদার হিসেবে এটা মানতেই হবে আজ এখানে লিটু স্যার আছেন, কাল এখানে আপনিও থাকতে পারেন। ছোটন স্যারের সঙ্গে যেমন পারিবারিক একটা বন্ধনের মতো ছিল, তিনি মেয়েদের প্রতি কেয়ারিংও ছিলেন, স্যারকে মিস করব সেটা স্বাভাবিক, তবে বর্তমান যে পরিস্থিতিটা আছে সেটাও খুব খারাপ নয়।’ 

Advertisement

সাবিনা আরো বলেন ‘দীর্ঘদিন ধরে লিটু স্যার আমাদের সঙ্গেই আছেন। শুরু থেকেই ছোটন স্যার আর লিটু স্যার সঙ্গে ছিলেন। সব মিলেই আমার মনে হয় পেশাদার খেলোয়াড়দের এটা জীবনেরই একটা অংশ, সেটা মেনে নেবে আর মেনে নিতেই হবে।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!