ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

র‌্যাংকিংয়ে সেরা দশে ফিরলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৮, ১২ জুলাই ২০২৩
র‌্যাংকিংয়ে সেরা দশে ফিরলেন সাকিব
ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানের পারফরম্যান্স নজর কেড়েছে। এরই পুরস্কার হিসেবে ওয়ানডেতে বোলারদের তালিকায় শীর্ষ দশে ফিরেছেন এই তারকা। এছাড়া ব্যাটারদের র‌্যাংকিংয়ে লিটন দাসের উন্নতি হয়েছে। আর বোলারদের তালিকায় আরও এগিয়েছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

আজ বুধবার আইসিসি র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে বোলিংয়ে তিন ধাপ উন্নতি করে ১০ নম্বরে উঠে এসেছেন সাকিব। এই সিরিজে বাঁহাতি স্পিনার তিন ম্যাচ খেলে মোট ৪টি উইকেট পেয়েছেন।

দুই ম্যাচ খেলা তাসকিন ৩ উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়েছেন। বর্তমানে এই পেসার আছেন ৪৫তম আছেন। তাইজুল ৯ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে আছেন। বাঁহাতি এই স্পিনার সিরিজের শেষ ম্যাচ খেলে  ২টি উইকেট নেন।

Advertisement

আফগান স্পিনার রশিদ খান তিন ধাপ এগিয়ে চারে আছেন। আফগান লেগ স্পিনার শেষ ম্যাচে বিশ্রামের আগে দুটি খেলে উইকেট নেন ৪টি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!