ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শেষ আটে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:১৩, ১০ জুলাই ২০২৩
শেষ আটে জোকোভিচ
ছবি: সংগ্রহীত

‘কারফিউ’র কারণে খেলা যখন গতকাল বন্ধ হয়, তখন দুই সেটে এগিয়েছিলেন নোভাক জোকোভিচ। তবে হুবার্ট হুরকাজের বিপক্ষে বেশ পাল্লা দিয়েই সেট দুটো জিততে হয় তাকে।

দুটো সেটই গড়ায় টাইব্রেকারে। আজ যখন খেলা শুরু হয় তখন আবারও জোকোভিচকে চেপে ধরেন হুরকাজ। কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না চতুর্থ সেটে গিয়ে। ৭-৬ (৮-৬), ৭-৬ (৮-৬), ৫-৭, ৬-৪ গেমের এক ঘাম ঝরানো জয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন জোকোভিচ।  

শেষ আটে সার্বিয়ান তারকার প্রতিপক্ষ আন্দ্রে রুবলেভ। তবে জোকোভিচ হারাতে নিজের সর্বোচ্চটা দিয়েছিলেন হুরকাজ।  ২০২১ উইম্বলডনে কিংবদন্তি রজার ফেদেরারকে হারিয়ে চমক দেখিয়েছিলেন এই পোলিশ। সেটাই ছিল ঘাসের কোর্টে ফেদেরারের শেষ ম্যাচ। আজ অনেকটাই জোকোভিচকে হুমকির মুখে ফেলে দিয়েছিলেন হুরকাজ।

Advertisement

পুরুষ এককে জোকোভিচ ছাড়াও কোয়ার্টার নিশ্চিত করেছেন দানিল মেদভেদেভ, ইয়ান্নিক সিন্নার। নারী এককে শেষ ষোলোতেই থেমেছে ষোড়শী মিরা আন্দ্রিভার যাত্রা। শেষ আটে উঠেছেন ইগা শিওনতেক, এলিনা রিবাকিনা, আরিনা সাবালেঙ্কা, জেসিকা পেগুলা, ম্যাডিসন কিস, এলিনা সভিতোলিনা ও মারকেতা ভন্দ্রুসোভা।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!