ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পিএসজির বিরুদ্ধে এমবাপ্পের বিস্ফোরক অভিযোগ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৬, ১০ জুলাই ২০২৩
পিএসজির বিরুদ্ধে এমবাপ্পের বিস্ফোরক অভিযোগ
কিলিয়ান এমবাপ্পে

বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করতে চান না কিলিয়ান এমবাপ্পে। চিঠি দিয়ে দলকে বিষয়টি জানানোর পর বেঁকে বসে ফরাসি ক্লাবটি। গত জুনে প্রকাশ হওয়া এই খবর বোমার মতো বিস্ফোরিত হয় ইউরোপের ক্লাব ফুটবলের বাজারে। 

সেই ঘটনার পর আন্তর্জাতিক বিরতিতে (জুনে) জাতীয় দলের হয়ে দুটি ম্যাচে অংশ নেন এমবাপ্পে। সেখানে ফ্রান্স ফুটবলকে এক সাক্ষাৎকার দেন ফ্রান্স অধিনায়ক। যা চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে। সাক্ষাতকারে এমবাপ্পে পিএসজিকে বিভেদ সৃষ্টিকারী ক্লাব হিসেবে উল্লেখ করেছেন। 

সেই সঙ্গে এমবাপ্পে বলেছেন, এখানে খেলে তার তেমন লাভ হচ্ছে না। যে কারণে জাতীয় দলে তিনি যেমন ধীরে ধীরে বেড়ে উঠেছেন, পিএসজিতে তেমনটি হয়নি।

Advertisement

এমবাপ্পে বলেন, ভক্তরা আমার পারফরম্যান্স খাটো করে দেখে কিনা? উত্তরটা হ্যাঁ। কিন্তু এটাতে আমি তাদের দোষ দেই না। প্যারিসে আমাকে প্রতিদিন তারা দেখে, হয় জাতীয় দলে নয়তো পিএসজির হয়ে। গেল বছরগুলোতে আমি অনেক গোল করেছি। এখানকার ফুটবল ভক্তদের জন্য বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখারই কথা।

সাক্ষাৎকারে পারফরম্যান্স খাটো করে দেখা নিয়ে কোন অভিযোগ নেই বলেও মন্তব্য করেছেন এমবাপ্পে। কারণ তিনিও এক সময় মেসি-রোনালদো যে দুর্দান্ত কীর্তি প্রতিদিন গড়েছেন সেটাকে স্বাভাবিক ভেবেছেন। তার মতে, এটাই ভোক্তা সমাজ। ভালো করলে প্রত্যাশা কমবে না।

তিনি বলেন, আমি এখনো তরুণ এবং আমার অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। আমিও মেসি-রোনালদো যা করেছেন, অন্য কিংবদন্তিরা যা করেছেন সেটাকে একসময় স্বাভাবিক হিসেবে দেখেছি। এটা ভোক্তা সমাজ। এখানে ‘ভালো হচ্ছে, তবে আরো ভালো করতে হবে।’ এমনটা বলা হয়।

পিএসজিতে খেলার কারণে অনেক ‘গালগল্প’ ছড়ায় উল্লেখ করে এমবাপ্পে বলেন, আমি মনে করি, পিএসজিতে খেলে আমার তেমন একটা লাভ হচ্ছে না। কারণ এটা বিভেদ সৃষ্টিকারী দল, বিভেদ সৃষ্টিকারী ক্লাব। সুতরাং এখানে অনেক বেশি গল্প ছড়াবে। এটা আমাকে বিরক্ত করে না।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!