আটলান্টা রাইডার্সের রয়েছেন নাসির হোসেন, ফরহাদ রেজা-সহ ৫ বাংলাদেশী ক্রিকেটার। দলে আছেন লেন্ডন সিমন্স, রবিন উথাপ্পার মতো ভীনদেশি তারকা ক্রিকেটাররা। আগেরদিন প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত হয়েছে আটলান্টা রাইডার্স স্কোয়াড। টাইগার অলরাউন্ডার নাসির হোসেন গত কয়েক মৌসুম ধরেই খেলছেন আটলান্টা ফায়ারে। ঘরের ছেলে নাসির হোসনকে রেখেই দল চূড়ান্ত করেছে আটলান্টা রাইডার্স।
১৬ সদস্যের স্কোয়াডে বাকি ৪ বাংলাদেশি অলরাউন্ডার ফরহাদ রেজা, পেসার কামরুল ইসলাম রাব্বি, টপ অর্ডার ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী আর বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানি।
.png)
আটলান্টা রাইডার্স স্কোয়াড: লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), রবিন উথাপ্পা (ভারত), ডুয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড হাসি (অস্ট্রেলিয়া), নাসির হোসেন (বাংলাদেশ), হাম্মাদ আজম (পাকিস্তান), গ্র্যান্ট ইলিয়ট (নিউজিল্যান্ড), ফরহাদ রেজা (বাংলাদেশ), চাতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), কামরুল ইসলাম রাব্বি (বাংলাদেশ), মোহাম্মদ ইরফান (পাকিস্তান), শ্রীশান্ত (ভারত), হ্যামিল্টন মাসাকাদজা (জিম্বাবুয়ে), জুনায়েদ সিদ্দিকী (বাংলাদেশ), ইলিয়াস সানি (বাংলাদেশ) ও আমিলা আপানসু (শ্রীলঙ্কা)।