ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২৩

এবাদত-মিরাজের জোড়া আঘাতে খেলায় ফিরেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৮, ৮ জুলাই ২০২৩
এবাদত-মিরাজের জোড়া আঘাতে খেলায় ফিরেছে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। যেখানে এবাদত হোসেন ও মেহেদী মিরাজের জোড়া আঘাতে খেলায় ফিরেছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উইকেটে ৩৯ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২৬৬ রান।

শনিবার চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে সফরকারী আফগানিস্তান। এদিন আফগানদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। 

ম্যাচের শুরু থেকেই মাঠের চারদিক থেকে রান তুলতে থাকেন গুরবাজ ও ইব্রাহিম। সফরকারীদের দুই ওপেনার ভালোই পরীক্ষা নেন বাংলাদেশের বোলারদের। এরপর ঝরো গতিতে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন গুরবাজ। অবশ্য সাকিব ভেলকিতে ১৪৫ রানে থামে তার ক্যারিয়ার সেরা ইনিংসটি।

এরপর ক্রিজে আসেন রহমত শাহ। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই উইকেট বিলিয়ে দেন তিনি। ম্যাচের ৩৮তম ওভারে এবাদত হোসেনের বলে মুস্তাফিজুরের তালুবন্দী হয়ে ২ রানেই সাজঘরে ফেরেন এই ব্যাটার।

উইকেটে রান তুলতে থাকা ইব্রাহিমকে সঙ্গ দিতে আসেন আফগান অধিনায়ক শাহিদী। তবে মিরাজের ঘূর্ণিতে বোল্ড হয়ে মাত্র ২ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনিও। এতে খানিকটা চাপে পড়েন আফগান ব্যাটাররা।

এখন নাজিবউল্লাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস বড় এগিয়ে নিচ্ছেন ইব্রাহিম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!