ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিদায় বেলায় তামিমের অনুরোধ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:২৮, ৬ জুলাই ২০২৩
বিদায় বেলায় তামিমের অনুরোধ
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। যার মধ্য দিয়ে ১৬ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। অবশ্য বিদায় বেলাতে গণমাধ্যমকর্মীদের বিশেষ অনুরোধ জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

বৃহস্পতিবার চট্টগ্রামের এক হোটেলে সংবাদ সম্মেলনে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান তামিম। এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে তামিম বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

Advertisement

গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তামিম বলেন, ‘বিদায় বেলায় এটুকু বলব, আমি চলে যাওয়ার পরে আমাকে নিয়ে গুতাগুতি করবেন না। যে আমি থাকলে কি হত, বা চলে যাওয়াতে কি হবে। ব্যক্তিকে নিয়ে সংবাদ করার চাইতে ক্রিকেটের স্বার্থে সংবাদ করার অনুরোধ করেন তিনি।’

সংবাদ সম্মেলনে ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য তামিম ধন্যবাদ জানান কোচ, বিসিবিসহ সতীর্থদের। 

টাইগারদের সাবেক অধিনায়ক বলেন, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!