ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি, দায়িত্ব নিচ্ছেন কবে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫১, ৫ জুলাই ২০২৩
ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি, দায়িত্ব নিচ্ছেন কবে?
কার্লো আনচেলত্তি। ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শোচনীয় হারে হেক্সা মিশন শেষ হয় ব্রাজিলের। বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেন দেশটির কোচ তিতে। এরপর থেকে পূর্ণ মেয়াদে নেইমার-ভিনিসিয়ুসদের দায়িত্ব পাননি কেউই। এবার নাকি ব্রাজিলের দায়িত্ব নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ২০২৪ সালের কোপা আমেরিকা থেকে ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব নেবেন আনচেলত্তি। 

আগামী মৌসুম শেষে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। তার আগ পর্যন্ত ব্রাজিল দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন ফ্লুমিন্সের কোচ ফার্নান্দো দিনিজ। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

Advertisement

আনচেলত্তি যদি ব্রাজিলের দায়িত্ব নেন, তাহলে দীর্ঘ ৬০ বছর পর ব্রাজিলের দায়িত্ব যাচ্ছে কোনো বিদেশি কোচের হাতে।

এর আগে ১৯৬৫ সালে ব্রাজিলের সবশেষ বিদেশি কোচ ছিলেন আর্জেন্টিনার ফিলিপো নুনেজ। যদিও মাত্র এক ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন আলবিসেলেস্তে কিংবদন্তি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!