ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার আয়ারল্যান্ডের নেতৃত্ব ছাড়লেন বালবির্নি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৬, ৫ জুলাই ২০২৩
এবার আয়ারল্যান্ডের নেতৃত্ব ছাড়লেন বালবির্নি
ছবি: সংগৃহীত

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ খেলা হচ্ছে না আয়ারল্যান্ড ক্রিকেট দলের।  যার কারণে দলটির ওয়ানডে ও টি-২০ অধিনায়কত্ব ছাড়লেন ব্যাটার অ্যান্ড্রু বালবির্নি। তবে এই ফরম্যাটগুলোতে নিয়মিত খেলার পাশাপাশি টেস্ট দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি।

২০১৯ সালের শেষ দিকে আয়ারল্যান্ডে দায়িত্ব নেন তিনি।  সাড়ে তিন বছরেরও বেশি সময়ে তিন ফরম্যাটে দেশটিকে নেতৃত্ব দেন বালবির্নি। এই সময়ে চারটি টেস্ট, ৩৩টি ওয়ানডে এবং ৫২টি টি-২০ মিলিয়ে ৮৯ বার আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেন তিনি।

অবশেষে সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বালবির্নি। বিশ্বকাপ বাছাইয়ে তেমন দাপটই দেখাতে পারেনি আইরিশরা। ছয় ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে তারা। দশ দলের মধ্যে তাদের অবস্থান সাতে!

Advertisement

দলীয় এমন বাজে পারফরম্যান্সের কয়েকদিন পর সরে যাওয়ার ঘোষণা দেন বালবির্নি, ‘অনেক চিন্তা-ভাবনার পর আমি টি-২০ ও ওয়ানডে সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। গত কয়েক বছর আমি দলকে নেতৃত্ব দিয়েছি। এটা আমার জন্য বিরাট সম্মানের। অনেক খেলোয়াড়, কোচ, ক্রিকেট আয়ারল্যান্ড এবং ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার পাশে ছিলেন।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!