ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চেলসি ছেড়ে গেলেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫, ২ জুলাই ২০২৩
চেলসি ছেড়ে গেলেন যারা
ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া মৌসুমে সবচেয়ে বাজে অবস্থা দেখল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। লিগে দলটি শেষ করেছে টেবিলের ১২ নম্বরে থেকে। যা ক্লাবের গত ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বাজে পারফরম্যান্স। নতুন মৌসুমে নতুন করে শুরু করতে চায় চেলসি। সেজন্য একেবারে নতুন করে দল সাজাচ্ছে দ্য ব্লুজরা। সেজন্য এখন পর্যন্ত অন্তত ১০ জন ফুটবলারের দলবদলের খবর এসেছে সংবাদমাধ্যমে।

বিদায়ী মৌসুম শেষ হতেই স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ার হিড়িক লেগেছে খেলোয়াড়দের মধ্যে। পশ্চিম লন্ডন ছাড়ার এই মিছিলে এবার যোগ দিয়েছেন অভিজ্ঞ দুই ফুটবলার ম্যাসন মাউন্ট ও সিজার আজপিলিকুয়েতা। 

চেলসির লিগ প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন ইংলিশ মিডফিল্ডার মাউন্ট। আর স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন আজপিলিকুয়েতা। বৃহস্পতিবার রাতে ব্রিটিশ মিডিয়াগুলো এ খবর নিশ্চিত করেছে।

Advertisement

মাউন্ট ইউনাইটেডে যাচ্ছেন পাঁচ বছরের চুক্তিতে। ২৪ বছর বয়সী এই তারকার চুক্তির অংক ৫৫ মিলিয়ন ইউরো। সঙ্গে আছে বাড়তি ৫ মিলিয়ন ইউরো বোনাস। আগামী মৌসুম সামনে রেখে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগের অধীনে এটাই প্রথম সাইনিং। উয়েফা চ্যাম্পিয়নস লিগ কেন্দ্র করে দলের শক্তিমত্তা বাড়াচ্ছেন ডাচ কোচ। তবে আজপিলিকুয়েতার চুক্তির বিস্তারিত এখনো জানা যায়নি।

চেলসি ছিল মাউন্টের শৈশবের ক্লাব। ৬ বছর বয়সে এই ক্লাব থেকেই ফুটবলে হাতেখড়ি হয় তার। ২০০৯ সালে নীল জার্সিতে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। অভিষেকের পর থেকে মোট ৩৩টি গোল করেছেন মাউন্ট। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১৯৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছেন তিনি। তবে ইনজুরির কারণে গত মৌসুমের শেষ দিকে কয়েকটি ম্যাচ মিস করেছেন মাউন্ট।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: ইপিএল চেলসি
লিংক সফলভাবে কপি হয়েছে!