ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সাফ চ্যাম্পিয়নশিপ

শক্তিশালী দল নিয়েই সেমিতে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৬, ১ জুলাই ২০২৩
শক্তিশালী দল নিয়েই সেমিতে নামছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

চলমান সাফ চ্যাম্পিয়নশিপে আজ ফাইনালে ওঠার লড়াই। যেখানে দিনের প্রথম সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছেন লাল-সবুজদের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলে ফিরেছেন ডিফেন্ডার তারিক কাজী। ভুটানের বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। সেমিফাইনালে তারিক তার পুরনো পজিশনেই খেলবেন।

ভুটান ম্যাচে ফুলব্যাক থেকে সেন্ট্রাল ডিফেন্সে খেলা বিশ্বনাথ সেমিফাইনালে ফুলব্যাকে ফিরছেন। গত ম্যাচে ফুলব্যাক খেলা রহমত মিয়া আজ একাদশের বাইরে।

Advertisement

ভুটান ম্যাচেই প্রথম একাদশে সুযোগ পাওয়া অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন নিজে গোল করেছেন এবং করিয়েছেন। তাই আজ সেমিফাইনালেও শুরুর একাদশে তাকে সুযোগ দিয়েছেন কোচ।

প্রথম ২ ম্যাচ একাদশে খেলা ফয়সাল আহমেদ ফাহিমকে গত ম্যাচের মতো বদলি হিসেবে ব্যবহারের পরিকল্পনা কোচের।  

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ইসা ফয়সাল, সোহেল রানা, মোঃ হৃদয়, সোহেল রানা ( সিনিয়র), জামাল ভূইয়া, শেখ মোরসালিন, রাকিব হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!