ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এগিয়েছে ভারত, অপরিবর্তিত বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৯, ২৯ জুন ২০২৩
এগিয়েছে ভারত, অপরিবর্তিত বাংলাদেশ 
ছবি: সংগৃহীত

আড়াই মাসের অধিক সময় পর সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আর্ন্তজাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। বৃহস্পতিবার তারা এই র‌্যাঙ্কিং প্রকাশ করে। সেখানে সাফের খেলা আট দেশের মধ্যে শীর্ষে উঠে গেছে ভারত। তারা ১০১ থেকে এক ধাপ এগিয়ে এখন অবস্থান করছে ১০০ নম্বরে। লেবাননের অবনমন হয়েছে ৩ ধাপ। তাদের বর্তমান অবস্থান ১০২।

ভারতের বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে অংশগ্রহণকারী আট দলের মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে ছিল লেবানন। মধ্যপ্রাচ্যের দেশটি ৯৯ অবস্থানে থেকে শুরু করেছিল দক্ষিণ এশিয়ার এই ফুটবল টুর্নামেন্ট। তারপরই ছিল স্বাগতিক ভারত ১০১।

সাফের সেমিফাইনালে ওঠা অন্য দুই দলের মধ্যে বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়নি। আগের মতোই আছে ১৯২ নম্বরে। অন্য দল কুয়েতের উন্নতি হয়েছে দুই ধাপ। তারা ১৪৩ থেকে এখন ১৪১ নম্বরে। ভুটান ১৮৫ থেকে ১৮৪ নম্বরে। পাকিস্তান আগের মতো ১৯৫ নম্বরে। মালদ্বীপ পূর্বের ১৫৪ নম্বরেই। তবে পিছিয়েছে নেপাল। দলটি ১৭৪ থেকে ১৭৫ নম্বরে নেমেছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!