সমীকরণ অনুযায়ী ভুটানের বিপক্ষে ড্র করলেই সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। ম্যাচটি ড্র হলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪। যার ফলে বি গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে সেমিফাইনালে খেলবে লাল-সবুজরা।
গ্রুপের তিন ম্যাচেই জয়লাভ করে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে লেবানন। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। আর মালদ্বীপ টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে। মালদ্বীপকে টুর্নামেন্টে রাখতে পারে কেবল ভুটান।
.png)
বাংলাদেশকে যদি ভুটান ২ গোলের ব্যবধানে হারাতে পারে তখন বাংলাদেশ,মালদ্বীপ ও ভুটান তিন দলেরই সমান ৩ পয়েন্ট হবে। হেড টু হেড হিসাব আগে হলেও তিন দলই একে অপরকে হারিয়েছে। ফলে গোল ব্যবধানে দ্বিতীয় গ্রুপ সেরা নির্ধারণ হবে।
বাংলাদেশ ২ গোলের ব্যবধানে হারলে মালদ্বীপ বাংলাদেশের চেয়ে -১ গোল গড়ে এগিয়ে থেকে সেমিফাইনাল খেলবে। অন্য দিকে ভুটানকে সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশকে চার গোলের ব্যবধানে হারাতে হবে।
ভুটান চার গোলে বাংলাদেশকে হারালে তাদের গোল ব্যবধান দাড়াবে -১। মালদ্বীপের সমান গোল ব্যবধান হলেও তখন ভুটান বেশি গোল দেয়ায় সেমিতে খেলবে।