ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্রিকেটার থেকে গরুর ব্যবসায়ী সাদমান!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:০২, ২৬ জুন ২০২৩
ক্রিকেটার থেকে গরুর ব্যবসায়ী সাদমান!
ছবি: সংগৃহীত

আসছে কোরবানির ঈদ। ব্যস্ত সময় কাটাচ্ছেন কোরবানির পশুর খামারিরা। গরুর খামারিদের সময়টা কাটছে আরও বেশি ব্যস্ততায়। কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটার সাদমান ইসলামও। বাংলাদেশ টেস্ট দলের ওপেনারের নিজের গরুর খামার এখন বড় হচ্ছে একটু একটু করে।

রাজধানীর ডেমরার আমুলিয়ায় নিজ নামে এই গরুর খামার গড়ে তুলেছেন সাদমান। খামারের নাম দিয়েছেন 'সাদমান এগ্রো ফার্ম'। ব্যবসায়ে সঙ্গী হিসেবে পেয়েছেন বাবা ও ভাইকে। আসন্ন ঈদে ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি বিসিবির অনেক কর্কমর্তাই গরু কিনছেন সাদমানের কাছ থেকে।  

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ১৩টি টেস্ট খেলা সাদমান বলেন, ‘ছোটবেলা থেকেই আমার নানাদের খামার করতে দেখতাম। তখন থেকে নিজেরও আগ্রহ জাগে খামার করব। আমার বাবা আর ভাইয়েরও ইচ্ছে ছিল। সেই থেকে তিন/চার বছর ধরে খামার করছি। আস্তে আস্তে খামারটা বড় করছি।’

Advertisement

গরুর খামার নিয়ে সাদমান বলেন, ‘ছোটবেলা থেকেই আমার নানাদের খামার করতে দেখতাম। তখন থেকে নিজেরও আগ্রহ জাগে খামার করব। আমার বাবা আর ভাইয়েরও ইচ্ছে ছিল। সেই থেকে তিন/চার বছর ধরে খামার করছি। আস্তে আস্তে খামারটা বড় করছি।’

এদিকে সাদমানের খামারে থাকা গরুর সর্বনিম্ন দাম ৮৫ হাজার টাকা। এছাড়া সর্বোচ্চ চার লাখ টাকা পর্যন্ত দামের গরু রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!