ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইন্দোনেশিয়ার বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪২, ১৯ জুন ২০২৩
ইন্দোনেশিয়ার বিপক্ষে এগিয়ে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

এগিয়ে গেল আর্জেন্টিনা। খেলার ৩৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন লিন্দ্রো প্যারেদেস। ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমে গোল পেলেন তিনি। তার গোলে ১-০তে প্রথমার্ধে এগিয়ে রয়েছে বিশ্বকাপজয়ী লাতিন আমেরিকার দল আজেন্টিনা। 

র‌্যাংকিংয়ে ১৪৯ ধাপ পিছিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে বিশ্বচ্যাম্পিয়নরা। এ ম্যাচে মেসি, ডি মারিয়া ও ওতামেন্দিকে ছাড়া খেলতে নেমেছিল তারা। তাতেই শুরু দিকে কিছু অস্থিতে ছিল স্ক্যালোনির দল।

ম্যাচের ৩৮ মিনিটে এজেকুয়েল পারাসিওসের কাছ থেকে বল পেয়ে দ্বিতীয টাচেই প্রায় মাঝমাঠ থেকে দূরপাল্লার শট নেনে জুভেন্টাস মিডফিল্ডার। পারেদেসের বুলেট গতির শট বাজপাখির মতো ডানদিকে ঝাঁপিয়ে পড়েও রুখতে পারেননি ইন্দোনেশিয়ার গোলরক্ষক। বাকি সময়ে গোল না হওয়ায় লিড নিয়ে প্রথমার্ধে শেষ করে আর্জেন্টিনা।

Advertisement

বিরতিতে থেকে ফিরে শুরু দিকে গোল হজম করে স্বাগতিক ইন্দোনেশিয়া। খেলার ৫৫ মিনিটে আর্জেন্টিনার হয়ে ব্যবধান বাড়ান ক্রিশ্চিয়ান রোমেরো।  জিওভানি লো সেলসোর বাড়ানো বলে গোল করেন তিনি। তাতেই আর্জেন্টিনার স্কোরলাইন দাড়ায় (২-০)। 

আর্জেন্টিনার একাদশ: লিয়োনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেস, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেস, রদ্রিগো দি পল, মার্কোস আকুনা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেস, নাহুয়েল মোলিনা, জুলিয়ান আলভারেস।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!