বেশ কয়েক বার ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি কোনো বার। তাই আসন্ন টুর্নামেন্ট নিয়ে এবার শক্তিশালী দল সাজিয়েছে টাইগার টিম ম্যানেজম্যান্টে।
বাংলাদেশের নেতৃত্বে দেখা যাবে সাইফ হাসানকে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে বেশি দিন খেলার বাইরে থাকতে হচ্ছে না জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়দের । ইমার্জিং এশিয়া কাপের দলে রয়েছেন এই দুই ক্রিকেটার। এছাড়া জায়গা পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকার, শেখ মাহাদি হাসানের মতো ক্রিকেটাররা।
.png)
বিসিবি একটি সূত্র জানিয়েছে, আগামী ১৪ জুলাই শুরু হবে ১০ দিনের লড়াই। যদিও টুর্নামেন্টের সূচি এখনও ঘোষণা করা হয়নি। টুর্নামেন্টকে সামনে রেখে নতুন কোচে ডেভিড হেম্পের অধীনে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ।
ঢাকা-রাজশাহীর পর বগুড়ায়ও প্রস্তুতি ক্যাম্প চলছে এইচপির দলটির। ঈদের ছুটি শেষে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল।
বাংলাদেশ দল : সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, নাঈম শেখ, আকবর আলী ও মুশফিক হাসান।