ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে মুশফিককে মোটা অংকের টাকা দিচ্ছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২০, ১৯ জুন ২০২৩
যে কারণে মুশফিককে মোটা অংকের টাকা দিচ্ছে বিসিবি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র কাছ থেকে এবার মোটা অংকের টাকা পেতে যাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। টাকার পরিমাণ দশ লাখ। মূলত ওয়ানডেতে সাত হাজার রান এবং টেস্টে ক্রিকেটে পাঁচ হাজার রানসহ আন্তর্জাতিক ক্রিকেটে মোট রান ১৪ হাজার রান করায় তাকে এই টাকা দিচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তার মতো দেশের ক্রিকেটে এই ধরনের সম্মাননা আগে কেউ পাননি। 

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। সুদীর্ঘ ১৮ বছর ধরে বাংলাদেশ জাতীয় দলে খেলছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছে ৮৬টি।

এই ফরম্যাটে ৩৮.২৯ গড়ে পাঁচ হাজার ৫৫৩ রান করেছেন মুশফিক। ২৬টি হাফ সেঞ্চুরির পাশাপাশি দশটি সেঞ্চুরিও করেছেন তিনি। দেশের হয়ে এখন পর্যন্ত ২৪৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।

Advertisement

এই ফরম্যাটে নয়টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ সেঞ্চুরি আছে তার। ৩৭.২৩ গড়ে তিনি করেছেন সাত হাজার ১৮৭ রান। অবসর নেয়ার আগ পর্যন্ত লাল-সবুজের পোশাকে ১০২টি টি-২০ও খেলেছেন মুশফিক। এই ফরম্যাটে ছয়টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। 

১১৫.০৩ স্ট্রাইক রেট এবং ১৯.৪৮ গড়ে এক হাজার ৫০০ রান করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!