রোববার (১৮ জুন) সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘পাকিস্তান আজ (রোববার) ভিসা পায়নি ফলে আজকের টিকিট বাতিল করেছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এ নিয়ে কাজ করছে। কালকের মধ্যে পাকিস্তান দলের ভিসা পাওয়ার আশ্বাস দিয়েছে তারা।’
কাল ভিসা পেলেও পুরো দলের একই সঙ্গে যাওয়া কিছুটা কষ্টসাধ্য। টিকিটের ব্যাপারেও অল ইন্ডিয়া ফুটল ফেডারেশন কাজ করছে বলে জানা গেছে। এবারে আসরে ‘এ’ গ্রুপে পড়েছে পাকিস্তান। আগামী ২১ জুন প্রথম ম্যাচেই উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ।
.png)
আগামীকাল ভিসা না পেলে এবারে আসরে দলটির অংশগ্রহণ নিয়ে তৈরি হবে অনিশ্চয়তা। ভিসা, টিকিট সব কিছু কালকের মধ্যে মেলাতে পারলে টুর্নামেন্টের আগের দিন শুধু অনুশীলনের সুযোগ পাবে। ক্রিকেটের মতো ফুটবলেও দুই দলের লড়াই নিয়ে চলছে আলোচনা।