ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অবসর ভেঙে ফিরলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫, ১৮ জুন ২০২৩
অবসর ভেঙে ফিরলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ
ছবি- সংগৃহীত

সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল। সেবার তাদের প্রধান কোচের দায়িত্বে ছিলেন লুইস ফেলিপে স্কলারি। এরপর অবশ্য পর্তুগালের দায়িত্ব নেন তিনি। পরে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আবারো সেলেসাওদের দায়িত্ব পেয়েছিলেন তিনি। তবে জার্মানির কাছে ৭-১ গোলে বিধস্ত হওয়ায় তাদের দায়িত্ব ছাড়েন এ বর্ষীয়ান কোচ।

গত বছরের নভেম্বরে আতলেতেকো পারানায়েন্সের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন স্কলারি। এরপর ফুটবল থেকে সরে দাঁড়ান তিনি। অবশেষে সাত মাসের অবসর ভেঙে আবারো কোচিং ক্যারিয়ারে ফিরলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এ কোচ।

আতলেতিকো মিনেইরোর কোচ হয়ে আবারো ডাগআউটে ফিরছেন স্কলারি। আগামী ২০২৪ সাল পর্যন্ত ব্রাজিলের সিরি আ ক্লাবের দায়িত্ব থাকবেন তিনি।

Advertisement

জাতীয় ও ক্লাব মিলিয়ে দীর্ঘ ৪০ বছরের কোচিং অভিজ্ঞতা স্কলারির। নিজেদের দেশের বাইরে কোচিং করিয়েছেন কুয়েত ও পর্তুগালের জাতীয় দলকে। তবে সাফল্য পেয়েছেন ব্রাজিলের হয়েই।

ক্যারিয়ারের অধিকাংশ সময়ই দেশের ক্লাবে কোচিং করিয়েছেন ৭৪ বছর বয়সী স্কলারি। সেলেসাওদের ক্লাব পালমেইরাস, গ্রেমিওর বাইরে এক বছরের মতো কোচিং করিয়েছেন ইংলিশ ক্লাব চেলসিকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!