সম্প্রতি প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মেসি। আগামী জুলাইয়ে ক্লাবটিতে আনুষ্ঠানিকভাবে পাড়ি দিবেন তিনি। এর আগে নতুন এক প্রজেক্টে কাজের ইঙ্গিত দিয়েছেন এ কিংবদন্তি।
শুক্রবার রাতে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন মেসি। সেখানে ক্যাপশন দিয়েছেন, ‘আমি কিছু নিয়ে কাজ করছি।’
.png)
ভিডিওতে দেখা যাচ্ছে, মরুভূমির বালিতে ‘পলিউশন’ নামের ছোট বোতল রাখা। সেই ছোট বোতলে ফুটবলের মতো সজোরে লাথি মারেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। ভিডিওটা শেষ হয়েছে, ‘আপনি কি তৈরী?’ দিয়ে একটা প্রশ্ন দিয়ে।
এই ভিডিও দেখে মেসি ভক্তদের অনেকেই হয়তো বুঝে নিয়েছেন, আর্জেন্টাইন এই তারকা ফুটবলার পরিবেশ বিষয়ক ব্যাপারে কাজ করবেন।
মেসির জনকল্যাণমূলক কাজ অবশ্য নতুন কিছু নয়। ইউনিসেফের সঙ্গে দীর্ঘদিন কাজ করছেন এবং নিজের নামে ‘লিওনেল মেসি ফাউন্ডেশন’ খুলেছেন।