অধিনায়কত্ব ছাড়ার পর এখন কি কিছুটা নির্ভার? সংবাদ সম্মেলনের শেষ দিকে এম প্রশ্নে মুমিনুল উত্তর দিলেন হ্যাঁ সূচক। ‘অধিনায়কত্ব না থাকলে একটা সুবিধা থাকে। এতকিছু চিন্তা করতে হয় না। শুধু ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারি।’
গেল বছর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট সিরিজের পর নেতৃত্ব ছেড়েছিলেন মুমিনুল। এরপর এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাতে ১ সেঞ্চুরি ও ১ ফিফটি। এক ইনিংসে অপরাজিত ছিলেন ২০ রানে। নেতৃত্ব ছাড়ার পর খেলা এই কয়টি টেস্টে মুমিনুলের পারফরম্যান্স বলছে তিনি এখন নির্ভার হয়েই খেলছেন।
.png)