ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মঈনকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪৬, ১৩ জুন ২০২৩
মঈনকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া
মঈন আলী

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর অস্ট্রেলিয়ার সামনে এখন অ্যাশেজ সিরিজ। ভারতকে ২০৯ রানে হারানোর পর অ্যাশেজ জয়ের ব্যাপারে প্যাট কামিন্সের দলের আত্মবিশ্বাস বেড়েছে। তবে ভারতের বিপক্ষে জয় পেলেও ইংল্যান্ডের বিপক্ষে যে সেটা মোটেও সহজ হবে না তা ভালোভাবেই জানে অজিরা।

এ কারণে অ্যাশেজ মিশন সামনে রেখে দলের দুর্বলতার জায়গাগুলো খুঁজে বের করছে অস্ট্রেলিয়া। এ বিষয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়া কোচ অ্যানড্রু ম্যাকডোনাল্ড। তার মতে, ভারত ও ইংল্যান্ডের খেলার ধরণ ভিন্ন। তবে বোলিং এপ্রোচে পরিবর্তন না এনে ফিল্ডিংয়ে ইংলিশদের ধরাশায়ী করতে চান তিনি।  

এদিকে ইনজুরির কারণে অ্যাশেজের প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন অজি স্পিনার জ্যাক লিচ। তার পরিবর্তে লাল বলের অবসর ভেঙ্গে দলে যুক্ত হয়েছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার মঈন আলী। তার টেস্টে ফেরা দলের জন্য চ্যালেঞ্জিং বলে মনে করেন অজি কোচ।

Advertisement

তিনি বলেন, ‘মঈন আলী অনেকদিন লাল বল থেকে দূরে আছেন। আশা করি, দ্রুত দলের জন্য প্রস্তুত হবেন। জ্যাক লিচের আক্রমণাত্মক বোলিং আর উইকেট নেয়ার ক্ষমতা সত্যি প্রশংসার দাবি রাখে। তবে এ অবস্থানে মঈন আলী অনেকটাই ভিন্ন। সে দলের লোয়ার অর্ডার শক্তিশালী করবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!