সম্প্রতি এক সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, ‘আমি বিশ্বাস করি, একবার কারো সঙ্গে বন্ধন তৈরি হলে, তিনি আপনজনকে ছেড়ে আমার কাছে চলে এলে আমার উচিৎ তার সাথে সদ্ব্যবহার করা, তার জন্যও অনেক ত্যাগ দেওয়া। সেজন্য আমি এক বিয়েতেই প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই। তবে ইসলাম একাধিক বিয়ের অনুমতি দেয়। আমি সেটাকে শ্রদ্ধা করি। কেউ যদি একাধিক বিয়ে করতে চায়, করতে পারে। ইসলাম তাকে সেই সুযোগ দিয়ে রেখেছে।’
তবে নিজে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসতে নারাজ শোয়েব। তিনি বলেন, দ্বিতীয় বিয়ে করতে আমি রাজি নই।
.png)
নিজের ঝলমলে ক্যারিয়ারের অন্তিমলগ্নে ২০১৪ সালে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত শোয়েব আখতার বিয়ে করেন রুবাব খানকে। তারা দুই ছেলের বাবা-মা। তিনি আরো বলেন, আপনি আপনার স্ত্রীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠুন। আর এটা আপনি শুধু একটি শক্তিশালী চরিত্রের মাধ্যমে করতে পারেন।
আখতার তার স্ত্রী রুবাব খানের সাথে কিভাবে সাক্ষাত করেছিলেন তা স্মরণ করে জানিয়েছিলেন যে তাদের পরিবার যখন হজে গিয়েছিল, তখন একে অপরের সাথে সময় কাটানোর সুযোগ ছিল। এই সময়ই তার মা সিদ্ধান্ত নেন এবং আখতার ও খানকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি আরো বলেন, তিনি কখনই তার কোনো ইচ্ছা প্রত্যাখ্যান করেননি। তাই বিয়েতে রাজি হয়েছেন।