ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির নতুন ক্লাব নিয়ে যা বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৭, ১০ জুন ২০২৩
মেসির নতুন ক্লাব নিয়ে যা বললেন নেইমার
ছবি: সংগৃহীত

এখন গনমাধ্যমের আলোচনায় আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামি। যেখানে যোগ দিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারে কোনো অর্জনেই বাকি নেই তার। ৩৫ বছর বয়সে এসে ইউরোপিয়ান প্রতিযোগিতা ছেড়ে আমেরিকান ক্লাবে যোগ দিয়েছেন। যা নিয়ে অবাক হননি তার বন্ধু ও ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।  

নেইমারের অনুরোধেই পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি- এমন গুঞ্জন প্রায়শই শোনা যায়। তবে ফরাসি ক্লাবটিতে খুব একটা সুখী ছিলেন না এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ক্লাব ছাড়ার সময় এমনটা বলে গেছেন অকপটে। তার সঙ্গে এমন কিছু যে হবে, তা কখনো ভাবতে পারেননি নেইমার। তবে বন্ধুর প্রতি সবসময় শুভকামনা আছে তার।

নেইমার বলেন, ‘আমি আগে থেকেই সব জানতাম। আমি জানতাম সে (মেসি) মায়ামিতে যাবে। আমরা ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছি। আমি তাকে জানিয়েছি, মায়ামিতে সে বেশ আনন্দেই থাকবে। মেসির জন্য আমি খুব খুশি। অবশ্য চলে যাচ্ছে বলে কিছুটা খারাপ তো লাগছেই। ’

Advertisement

দুই মৌসুম কাটিয়ে পিএসজি ছেড়েছেন মেসি। নেইমার ক্লাবটিতে আছেন ২০১৭ সাল থেকে। তবে গুঞ্জন রয়েছেন ক্লাব ছাড়তে চান নেইমার।   

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!