রোলাঁ গারোতে প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতে নেয় জোকোভিচ। পরের সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ২০ বছর বয়সী স্প্যানিশ তারকা আলকারাজ। সেখানে তিনি ৫-৭ ব্যবধানে সেটটি জিতেন। তৃতীয় ও চতুর্থ সেটে আলকারাজ টিকতে পারেননি জকোভিচের কাছে। পরে দুটি সেটই হারেন ৬-১ ব্যবধানে। যদি ফাইনাল জেতেন জোকোভিচ তাহলে এটি হবে ৩৪তম গ্রান্ডস্লাম।
উল্লেখ্য, পুরুষদের টেনিসে ২২টি করে গ্রান্ডস্লাম জিতেছে ফেদেরার, নাদাল ও জোকোভিচ। এবার ৩৬ বছর বয়সী জোকোর সামনে থাকছে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ।
.png)
আগামীকাল (১১ জুন) ফাইনালে নরওয়ের কাসপের রুডের বিপক্ষে মাঠে নামবেন জোকোভিচ। দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির আলেক্সান্ডার জেভরেভকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রুড।