বৃহস্পতিবার সাফের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে হেলাল বলেন, ‘মূলত ভিসা নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেটা নিয়ে কাজ করছে। সেই সমস্যার সমাধানও হয়েছে ইতোমধ্যে। ’
সাফের প্রস্ততির জন্য পাকিস্তান থাকবে মরিশাসে। ভারতে যাওয়ার জন্য পাকিস্তানের ভিসা বরাবরই জটিল বিষয়। দুই দেশের কূটনীতিক বৈরিতার ছাপ আছে ক্রীড়াঙ্গনেও। তবে এবার সেই রকম হচ্ছে না বলে জানালেন সাফের সাধারণ সম্পাদক, ‘অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে পাকিস্তান মরিশাস থেকে ভারতের ভিসা নিতে পারবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনও দিয়েছে ভারত।’
.png)
ভারত পাকিস্তানের ভিসা অনুমোদনের সিদ্ধান্ত দিলেও দেশটির সরকার ফুটবল দলকে প্রেরণের ব্যাপারে এখনও সিদ্ধান্ত জানায়নি।