চুড়ান্ত হওয়া টুর্নামেন্টের ৬টি ফ্র্যাঞ্চাইজি হলো ভারত ভিত্তিক ইউ স্পোর্টস, গ্যাংস গ্র্যান্ড মাস্টার্স, বালান আলাসকান নাইটস, ত্রিবেনী কন্টিনেন্টাল কিংস, চিংগারি গালফ টাইটান্স ও এসজি আলপিন ওয়ারিয়র্স।
দুবাই স্পোর্টস কাউন্সিলের সহায়তায় ২১ জুন থেকে ২ জুলাই পর্যন্ত দুবাই চেজ ক্লাব ও কালচারাল ক্লাবে জিসিএলের লড়াই চলবে। এর আগে টুর্নামেন্টটি শুরুর ৬৪ দিন পূর্বে ৬৪ স্কয়ার বিশিষ্ট লোগো উন্মোচিত করা হয়।
.png)
৬ দলের এই টুর্নামেন্টের প্রতিটি দল ৬ জন করে খেলোয়াড় খেলবে। এর মধ্যে সর্বনিম্ন ২ জন নারী খেলোয়াড় এবং প্রতি দল ১ জন আইকন খেলোয়াড় থাকবে। প্রতিটি দল টুর্নামেন্টের ছয়টি বোর্ডে র্যাপিড ফরম্যাটে ১০টি করে ম্যাচ খেলবে।