শিগগিরই দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। এএফপির ওই সূত্র জানিয়েছে, আল ইত্তিহাদে তিন বছরের জন্য চুক্তি করেছেন বেনজেমা, যা শুরু হচ্ছে পরের মৌসুম থেকে। পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ফরোয়ার্ডকে রিয়াল বিদায় সংবর্ধনা দেওয়ার পরই চূড়ান্ত ঘোষণা আসবে।
এদিকে ফরাসি তারকার বিষয়ে দলবদলের নির্ভরযোগ্য সংবাদদাতা ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি জানিয়েছেন একই তথ্য। আল ইত্তিহাদের বর্তমান কোচ উলভস ও টটেনহ্যামের সাবেক কোচ নুনো এস্পিরিতো সান্তো। ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে এবারের সৌদি চ্যাম্পিয়ন তারা।
.png)
ইউরোপের ‘বুড়ো’ তারকা ফুটবলারদের নতুন ঠিকানা হতে যাচ্ছে সৌদি আরব। এর আগে কাতার, চীন তাক লাগানো সব চুক্তি উপহার দিয়েছে। এবার সৌদি ওই পথে এগোচ্ছে। রোনালদো, বেনজেমার পর মেসি সৌদির পথে আছেন।
শোনা যাচ্ছে- ডি মারিয়া, বুসকেটস, হুগো লরিস, অ্যালেক্স সানচেজ, জর্ডি আলবাকেও দেখা যেতে পারে সৌদি লিগে।