ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসি ফিরবেন বার্সায়, এমবাপ্পে রিয়ালে!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫২, ৩ জুন ২০২৩
মেসি ফিরবেন বার্সায়, এমবাপ্পে রিয়ালে!
মেসি ও এমবাপ্পে

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পরামর্শ দিয়েছেন অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। একইসঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি ঠিকই বার্সেলোনায় ফিরে আসবেন বলে মনে করেন তিনি।

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মৌসুমে পিএসজিতে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন এমবাপ্পে। এরপরই দলটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার। ফলে মুক্ত হয়ে পড়বেন তিনি।

তবে এর আগেই এমবাপ্পের সঙ্গে চুক্তি করতে আগ্রহী রিয়াল। যদিও গত গ্রীষ্মে তাদের প্রত্যাখ্যান করে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেন তিনি। অ্যাথলেটিকো বস সিমিওনে বিশ্বাস করেন, শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখবেন এমবাপ্পে। 

Advertisement

সিমিওনে মনে করেন, লস ব্লাঙ্কোসরা সবসময় সেরা খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করে। সংবাদমাধ্যম কোপকে তিনি বলেন, আমি কী এমবাপ্পেকে মাদ্রিদে দেখতে পাচ্ছি? হ্যাঁ, রিয়াল মাদ্রিদ সবসময়ই সেরা খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে। 

সেই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, বার্সেলোনায় ফিরবেন লিওনেল মেসি। এতে লা লিগা উপকৃত হবে। সিমিওনের ভাষায়, রিয়ালে এমবাপ্পে এবং বার্সায় মেসি লা লিগার জন্য দুর্দান্ত হবে।

এসময় রিয়াল ম্যানেজার কার্লো আনচেলত্তির প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন আর্জেন্টাইন কোচ। তার সঙ্গে দেখা করার ইচ্ছাও পোষণ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!