ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শনিবার দেশে ফিরছে জুনিয়র হকি দল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩০, ২ জুন ২০২৩
শনিবার দেশে ফিরছে জুনিয়র হকি দল
ছবি: ডেইলি বাংলাদেশ

এবারে জুনিয়র এশিয়া কাপে শুরু দিকে কয়েক ম্যাচ ভালো করলেও শেষ দিকে ভালো করেত পারেনি জুনিয়র হকি দল।  জুনিয়র এশিয়া কাপ শেষ করে আগামীকাল (৩ জুন) শনিবার ঢাকায় পা রাখবে বাংলাদেশ জাতীয় জুনিয়র হকি দল। শুক্রবার (২রা জুন) ওমানের সালালাহ থেকে রওনা হয়ে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে সকাল ৯টায় ঢাকা হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

ওমানের সালালাহে ১০ম জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় জুনিয়র দল ষষ্ঠস্থান লাভ করে। তবে দলের লক্ষ্য ছিল সেমিফাইনাল পরবর্তী আসন্ন জুনিয়র বিশ্বকাপ হকি টুর্নামেন্টে কোয়ালিফাই করা। কিন্তু গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েন কোচ মামুন উর রশীদের শিষ্যরা।

অধিনায়ক প্রিন্স লাল সামন্তের নেতৃত্বে দলটি গ্রুপ পর্বের ৪টি ম্যাচের মধ্যে দুটি জয় লাভ করে। গ্রুপ পর্বে বাংলাদেশ ২-০ গোলে স্বাগতিক ওমানকে এবং ৩-১ গোলে উজবেকিস্তানকে পরাজিত করে। তবে ৫-১ গোলে মালয়েশিয়া এবং ৩-১ গোলে দক্ষিণ কোরিয়ার কাছে পরাজিত হয়।

Advertisement

এরপর স্থান নির্ধারণী (৫ম থেকে ৮ম) ম্যাচে বাংলাদেশ ৪-১ গোলে থাইল্যান্ডকে পরাজিত করে এবং পরবর্তী স্থান নির্ধারণী (৫ম-৬ষ্ঠ) ম্যাচে জাপানের কাছে ৫-১ গোলে হেরে বাংলাদেশ ষষ্ঠস্থান লাভ করে।
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: হকি
লিংক সফলভাবে কপি হয়েছে!