ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়াল নিয়ে যা বললেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪১, ২ জুন ২০২৩
রিয়াল নিয়ে যা বললেন বেনজেমা
ছবি: সংগৃহীত

আর কয়েকটা দিন পর শুরু হবে ক্লাব ফুটবলের দলবদল। এর মধ্যে ক্লাব ছাড়ার বিষয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে রিয়ালের কয়েকজন তারকার নামে। সেই তালিকায় যুক্ত হয়েছেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। স্প্যানিশ সংবাদমাধ্যম ফুট মার্কাতো দাবি করেছিল, সৌদি ক্লাব আল-ইত্তিহাদ দুই বছরের চুক্তির প্রস্তাবে করিম বেনজেমাকে ৪০০ মিলিয়ন ইউরো (প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা) বেতন দিতে চেয়েছে। চলতি সপ্তাহেই বেনজেমাকে উত্তর জানাতে বলেছিল তারা। তবে এর উত্তর দিয়েছেন বেনজেমা একটু কায়দা করে।

বৃহস্পতিবার স্প্যানিশ স্পোর্টস পাবলিকেশনের আয়োজনে ‘মার্কা লিজেন্ড প্রাইজ’ সম্মানে ভূষিত করা হয় বেনজেমাকে। ধারণা করা হয়েছিল, সেদিনই আনুষ্ঠানিক রিয়াল ছাড়ার ঘোষণা দেবেন ১৪ বছর মাদ্রিদে থাকা এই ফুটবলার। তবে সবার প্রত্যাশা মিইয়ে যেতে তেমন সময় লাগেনি। দলবদলের প্রসঙ্গ উঠতেই বেনজেমার জবাব, ‘শনিবার আমাদের খেলা আছে (লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে), কালকে আমাদের ট্রেনিং সেশন… তো, এই মুহূর্তে আমি তো মাদ্রিদেই।’

ভবিষ্যৎ নিয়ে কথা বলার কোনো মানেই খুঁজে পাচ্ছেন না তিনি। কারণ থাকছেন তো রিয়াল মাদ্রিদেই! ইন্টারনেটের আলোচনার সঙ্গে বাস্তবতার মিল নেই বলেও সাফ জানিয়ে দিলেন ৩৫ বছর বয়সী তারকা। 

Advertisement

এর আগে ইতালিয়ান দলবদল বিষয়ক প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলেছিলেন, বেনজেমাকে গত শুক্রবারই সৌদি ক্লাব আল-ইত্তিহাদ এই প্রস্তাব দিয়েছিল। চলতি সপ্তাহের শেষেই তার সিদ্ধান্ত জানতে চায় তারা। খুব শিগগিরই ফরাসি ফরোয়ার্ড বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!