ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবারো ব্যর্থ মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০০, ২ জুন ২০২৩
আবারো ব্যর্থ মুমিনুল
ছবি: সংগৃহীত

ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না মুমিনুল হক। ফর্মে ফেরার জন্য অধিনায়কত্বও ছেড়েছিলেন তিনি। এবার মাঠে নেমে পারলে না। সিলেটে ওয়েস্ট ইন্ডিজ  ‘এ দলের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলছে বাংলাদেশ ‘এ’দল। সেখানে নিজের জাত চেনাতে পারেননি তিনি। 

চলতি মাসের ১৪ জুন থেকে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। আর সেই টেস্টকে কেন্দ্র করে কয়েকজন ক্রিকেটারকে পাঠানো হয়েছিল সিলেটে ক্যারিবিয়ান 'এ' দলের বিপক্ষে খেলতে। তাদের মধ্যে রয়েছেন খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বির মতো ক্রিকেটাররা। তবে খুব একটা সুবিধা করতে পারেননি তারাও। 

ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ চারদিনের ম্যাচে হাসেনি অভিজ্ঞ মুমিনুলের ব্যাট। চলমান এই টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ক। প্রথম ইনিংসে ৮ বলে ৫ রান করার পর আজ শুক্রবার দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ১২ বল খেলে ৫ রান করে। সবমিলিয়ে ব্যর্থই বলায় যায় তাকে।  

Advertisement

আজ টেস্টের শেষ দিনে ক্যারিবিয়ানদের দেওয়া ৪৬১ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা। দিনের শুরুতে ৪৩ রান করে বিদায় নেন জাকির হাসান। এরপর ব্যক্তিগত ৫ রান করে ফিরে যান মুমিনুলও। এই মুহূর্তে ৫২ রান নিয়ে ব্যাট করছেন মাহমুদুল হাসান জয়। এছাড়া ১৫ রানে ব্যাট করছেন অধিনায়ক সাইফ হাসান। জয়ের জন্য টাইগারদের এখনো প্রয়োজন ৩৩২ রান।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: মুমিনুল হক
লিংক সফলভাবে কপি হয়েছে!