গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিএসজির এক মুখপাত্র বলেন, গ্যালতিয়ের কথাটা ঠিকভাবে বলতে পারেননি। বরং মেসির সঙ্গে এখনো চু্ক্তি নবায়নের চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার পিএসজি কোচ বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লারমন্তের বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিতব্য ম্যাচটিই হতে যাচ্ছে লিওর (মেসির) শেষ ম্যাচ।’
.png)
কিন্তু পিএসজির সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, পিএসজিতে আগামীকালের ম্যাচটিই মেসির শেষ নয়, এটি হবে তার মৌসুমের শেষ ম্যাচ। মেসিকে নিয়ে কোচের ঘোষণার পরপরই স্প্যানিশ সংবাদমাধ্যম ইএফইর সঙ্গে কথা বলেছেন পিএসজির এক মুখপাত্র।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ দাবি করেছে, মেসিকে নিয়ে এখনো হাল ছাড়েনি পিএসজি। মেসির বর্তমান চুক্তিতে আরো এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। পিএসজি নাকি এই আশায় বসে আছে।
উলেখ্য, পিএসজির জার্সিতে চলমান মৌসুমের শেষ ম্যাচটি খেলতে নামবেন মেসি। ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়লে ফরাসিদের ডেরায় এটিই হবে আর্জেন্টাইন অধিনায়কের শেষ ম্যাচ।
এর আগে ২০২১ সালে দুই বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। অবশ্য পিএসজি অধ্যায়ের শেষটা ভুলে যেতেই চাইবেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।