২০২২ সালে কাতার বিশ্বকাপের পর কোচের পদ থেকে সড়ে দাঁড়ান তিতে। তারপর থেকেই নতুন কোচের সন্ধানে রয়েছে সেলেসাওরা। ব্রাজিলের জোড়ালো আগ্রহ সত্বেও আনচেলত্তি বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়াল মাদিদেই থাকার ইচ্ছা পোষণ করেছেন।
রড্রিগুয়েস বলেন, ‘আনচেলত্তি এমন একজন কোচ যার মধ্যে নতুন নতুন প্রতিভা খেলানোর লক্ষ্য ও সাহস রয়েছে। অন্য কোন কোচের প্রতি আমি অশ্রদ্ধা করছি না। ব্রাজিলেও অনেক কোচ রয়েছে যাদের প্রতি নজড় রয়েছে। এই পদের জন্য তারাও যোগ্য। কিন্তু আমাদের একটি পরিকল্পনা আছে যার সাথে আনচেলত্তির ভিশনে পুরোপুরি মিলে যায়।’
.png)
এবারের মৌসুমে বার্সেলোনার কাছে লা লিগা ও ম্যানচেস্টার সিটির কাছে সেমিফাইনালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেলেও রিয়াল মাদ্রিদকে কোপা ডেল রে’র শিরোপা উপহার দিয়েছেন আনচেলত্তি।
ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে আনচেলত্তিকে রাজি করানোর ব্যাপারে এখনো আশাবাদী রড্রিগুয়েস। তিনি বলেন, ‘আমাদের মধ্যে এই আত্মবিশ্বাস আছে যে আমরা তাকে রাজী করাতে পারবো। লা লিগা শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’
এরপর তিনি বলেন, ‘যদিও এরই মধ্যে বার্সেলোনা শিরোপা নিশ্চিত করেছে। কিন্তু আমাদের মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাকে দলে পাবার ব্যপারে আমাদের আকাঙ্খা ধরে রাখতে হবে।’
রড্রিগুয়েস জানিয়েছেন তিনি আনচেলত্তির চুক্তির পরিস্থিতি বুঝতে পারছেন। কিন্তু আনচেলত্তিও যে ব্রাজিল জাতীয় দলের ব্যপারে আগ্রহী সেটাও রড্রিগুয়েস জানেন। এরই মধ্যে ব্রাজিলিয়ান জুটি রডরিগো ও ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বার্নাব্যুতে কাজ করেছেন ইতালিয়ান কোচ।
রড্রিগুয়েস বলেন, ‘আমি যদি তার জায়গায় থাকতাম এবং আমার চুক্তি নিয়ে জোড় করা হতো তবে আমি হয়তো দ্বিতীয় কোন চিন্তা করতাম। আমি জানি ব্রাজিল জাতীয় দলের প্রতি তার মনোযোগ আছে। অনেক খেলোয়াড়ের সঙ্গে আনচেলত্তি আগে থেকেই পরিচিত যারা এখনো জাতীয় দলে খেলছে।’
আগামী কয়েক সপ্তাহের মধ্যে জাতীয় দলের কোচ নিয়োগের ব্যাপারে আশাবাদী রড্রিগুয়েস। এর মধ্যে অনূর্ধ্ব-২০ দলের কোচ র্যামন মেনেজেসকে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সিবিএফ।
আগামী ১৭ জুন গিনি ও ২০ জুন সেনেগালের বিরুদ্ধে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য মেনেজেস ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন।
সিবিএফ ব্রাজিলের স্থানীয় অন্যান্য কোচদের দিকেও নজড় রাখছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন পালমেইরার আবেল ফেরেইরা, ফ্লুমিনেন্সের ফার্নান্দো দিনিজ ও সাও পাওলোর ডোরিভাল জুনিয়র। শেষ পর্যন্ত আনচেলত্তিকে আনতে ব্যর্থ হলে এদের মধ্যে থেকেই কাউকে বেছে নিবে সিবিএফ।