ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দ. কোরিয়াকে হারাতে পারলে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:১১, ২৭ মে ২০২৩
দ. কোরিয়াকে হারাতে পারলে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বড় স্বপ্ন নিয়ে ওমানে জুনিয়র এশিয়া কাপ হকিতে খেলছে বাংলাদেশ। এরই মধ্যে তিন ম্যাচের দুটিতে জিতে সেমিফাইনালে ওঠার আশা এখনো বাঁচিয়ে রেখেছে। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।  এ ম্যাচে জিততে সেমিফাইনালের পাশাপাশি বিশ্বকাপেও খেলার সুযোগ তৈরি হবে। রোববার (২৮ মে) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার ম্যাচটি শুরু হবে। 

ওমানের সালালাহতে গ্রুপ পর্বে মালয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে কোরিয়া। সেখানে বাংলাদেশ হেরেছে ৫-১ গোলে। কোরিয়া ও বাংলাদেশের পয়েন্ট সমান ৬। কাল যেই দল জিতবে তারাই শেষ চারে চলে যাবে।

ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে চোট নিয়ে চিন্তা। কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়ায় তাদের নিয়ে খেলাটা কঠিনই হয়ে পড়েছে। তার ওপর দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষ। বাংলাদেশ দলের সহকারী কোচ হেদায়তুল ইসলাম রাজীব বলেন, ‘দলে চোট সমস্যা রয়েছে। কয়েকজন এখানে খেলতে গিয়ে ব্যথা পেয়েছে। তারপরও আমরা চেষ্টা করবো কোরিয়ার বিপক্ষে ভালো ম্যাচ উপহার দিতে। জানি কোরিয়া শক্তিশালী দল। তবে ভারতে যেভাবে ছেলেরা খেলেছিল সেটা খেলতে পারলে জেতার সুযোগ রয়েছে।’

Advertisement

তিনি আরো বলেন, ‘আমরা এই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের পাশাপাশি বিশ্বকাপে খেলার সুযোগ পাবো। আমার মনে হয় ছেলেরা সর্বোচ্চটা দিয়ে খেলবে।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: হকি
লিংক সফলভাবে কপি হয়েছে!