ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে

ফিজির জালে ইকুয়েডরের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৮, ২৭ মে ২০২৩
ফিজির জালে ইকুয়েডরের গোল উৎসব
ছবি: সংগৃহীত

বয়স ভিত্তিক বিশ্বকাপে নতুন ইতিহাস রচনা করল ইকুয়েডর। নিজেদের সর্বশেষ ম্যাচে জয় পেয়েছে দলটি। শুক্রবার (২৬ মে) দিবাগত রাতে প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজিকে ৯-০ গোলে হারিয়েছে দলটি। গোলবন্যার বিনিময়ে এক গোলও পরিশোধ করতে পারেনি ফিজি। 

গতকাল আর্জেন্টিনায় বসা টুর্নামেন্টটির ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ইকুয়েডর ও ফিজি। ম্যাচটিতে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর। এই গ্রুপের অন্য দুই দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং স্লোভাকিয়া।৩ ম্যাচের সবগুলোতে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

তিন ম্যাচের দুইটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে ইকুয়েডর। স্লোভাকিয়া জয় পেয়েছে একটিতে। ৩ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় এবং অপেক্ষায় আছে, তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে অন্তত সেরা চারে থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার।

Advertisement

ফিজি নিজেদের সবগুলো ম্যাচেই হেরেছে। তিন ম্যাচে সব মিলিয়ে ১৬টি গোল হজম করেছে প্রশান্ত মহাসাগরীয় দেশটি। তবে প্রতিপক্ষের জালে একটি বলও জড়াতে পারেনি তারা। প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে ৪-০ গোলে, দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৩-০ গোলে এবং সর্বশেষ ইকুয়েডরের কাছে হেরেছে ৯-০ গোলে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!