বুধবার দিবাগত রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ‘দুর্বল’ ডমিনিকান রিপাবলিকের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিলের যুবারা। ফিফা র্যাংকিংয়ে ব্রাজিলের মূল দল রয়েছে তিন নম্বরে যেখানে ডমিনিকান রিপাবলিকের অবস্থান ১৫১তম স্থানে।
চলমান যুব বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘গ্রুপ ডি’তে। এই গ্রুপের অপর দুই দল হলো ইতালি ও নাইজেরিয়া। ব্রাজিল-ডমিনিকান রিপাবলিকের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়। মেন্দোজার এস্তাদিও মালভিনাস আর্জেন্টিনাসে গড়াবে ম্যাচটি।
.png)
নিজেদের প্রথম ম্যাচে ইতালির যুবাদের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ব্রাজিলের যুবারা। অন্যদিকে পরপর দুই ম্যাচ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার পরবর্তী পর্ব নিশ্চিত হয়েছে। দলটি ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে। পরের পর্ব অনেকটাই নিশ্চিত হয়েছে গ্রুপটির অন্য দল নিউজিল্যান্ডেরও।
এদিকে ব্রাজিল এবং ডমিনিকান রিপাবলিকের যুবাদের ম্যাচটি সরাসরি অনলাইনে দেখার ব্যবস্থা রেখেছে ফিফা প্লাস। ম্যাচ শুরু হলে এই লিঙ্কে ক্লিক করে উপভোগ করা যাবে যুবাদের এই লড়াই। এছাড়া ভারতের সনি টেন থ্রি এইচডি (SONY TEN 3HD), সনি লাইভ (Sony LIV) ও ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।