ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কারো মুখ বন্ধ করার ক্ষমতা নেই: লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২৩, ২৪ মে ২০২৩
কারো মুখ বন্ধ করার ক্ষমতা নেই: লিটন
ছবি- সংগৃহীত

জাতীয় দলের জার্সিতে বাইশ গজে ব্যস্ততা না থাকায় লম্বা ছুটি পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অবশ্য আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে টাইগাররা। তার আগে ২৯ মে থেকে দলীয় অনুশীলন শুরু করবে দলটি। 

এরপর সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ ও অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নিবেন তামিম-লিটনরা।

গত কয়েকটি সিরিজে দলগত পারফরম্যান্সে প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ। তবে দলগতভাবে ভালো করলেও টাইগারদের ওপেনিং জুটিই এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ব্যাটিং নিয়েই সমালোচনা হচ্ছে ক্রিকেটাঙ্গনে। এবার তামিমের সঙ্গে ওপেনিং জুটি নিয়ে মন্তব্য করেছেন টাইগার ওপেনার লিটন দাস।

Advertisement

ধারণা করা হচ্ছে, ওয়ানডে বিশ্বকাপেও দলের হয়ে ইনিংস সূচনা করবেন তামিম ও লিটন। তামিমের সঙ্গে ওপেনিং জুটি নিয়ে কথা বলতে গিয়ে লিটন জানান, দল হিসেবে ভালো খেলেই ম্যাচ জিততে হবে। 

তিনি বলেন, ‘ওপেনাররাই আপনাদের ম্যাচ জেতাবে এটা ভুল ধারণা। শেষ সিরিজে আমি-তামিম ভাই রান পাইনি, শান্ত কি ম্যাচ জেতায়নি? প্রতিটা ক্রিকেটারদের প্রতিদিন একই রকম খেলবে ব্যাপারটা এমন নয়। প্রতিটা ব্যাটারের সময় যে সবসময় একরকম যাবে তা নয়। দুইদিন পর হয়তো আমরা ওপেনাররাই ভালো খেলতে পারি, তখন কি আপনারা প্রশ্ন করবেন যে মিডল অর্ডার ব্যাটারদের কেন সুযোগ দেয়া হচ্ছে না? ক্রিকেট হলো টিম গেইম, দল হিসেবে ভালো খেলে ম্যাচ জিততে হবে।’

ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাট হাতে রান না পাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় লিটনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কুরুচিপূর্ণ ট্রলেরও শিকার হন তিনি। লিটন জানান, কারও মুখ বন্ধ করার ক্ষমতা নেই। ব্যাট হাতে মাঠে রান করতেই মনোযোগ দিতে চান তিনি। 

লিটন দাস বলেন, ‘কারো মানসিকতা আমি বদলাতে পারব না তেমনি কারও মুখ আমি বন্ধ করতে পারব না। আমরা খেলোয়াড়রা কোনদিন ইতিবাচক-নেতিবাচকের মাঝে যাই না। আমরা পরিশ্রম করি মাঠে ভালো ফলাফল করার জন্য। আর এই চেষ্টাই চালিয়ে যাব। নানা রকম মতামত মানুষ দেবেই।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!