ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ১৭৫ রান করলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৯, ২৩ মে ২০২৩
বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ১৭৫ রান করলো বাংলাদেশ
রূপক ছবি

সিলেট ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ৫ উইকেটে ১৭৫ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হতে না পারা প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৪৯ ওভার।

টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ইনজুরির কারণে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। তার ইনজুরি নিয়ে এখনো কিছু জানা যায়নি।

২টি চারে ৩৬ বলে ১১ রান করেন সাদমান। ১৩ বলে ৪টি চারে ১৮ রান করেন আরেক ওপেনার জাকির হাসান। ভালো শুরুর পরও বড় ইনিংস খেলতে পারেননি অধিনায়ক আফিফ হোসেন ও সাইফ হাসান। আফিফ সর্বোচ্চ ৩৭ রান করেন। ৩১ রানে থামেন সাইফ।

Advertisement

শেষ মুহূর্তে দলে সুযোগ পাওয়া ইরফান শুক্কুর করেন ২১ রান। দিন শেষে শাহাদাত হোসেন দিপু ২৮ ও নাইম হাসান ১২ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের আকিম জর্ডান ও কেভিন সিনক্লেয়ার ২টি করে উইকেট নেন। এর আগে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিলো।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!