ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আজমপুরকে বড় ব্যবধানে হারিয়েছে পুলিশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৬, ২০ মে ২০২৩
আজমপুরকে বড় ব্যবধানে হারিয়েছে পুলিশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগে (বিপিএল) জয় পেয়েছে পুলিশ এফসি ফুটবল ক্লাব। শনিবার (২০ মে) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নবাগত উত্তরা আজমপুর ফুটবল ক্লাবকে ৭-০ গোলে হারিয়েছে আলি আজগর নাসিরের শিষ্যরা। পুলিশের হয়ে জোড়া গোল করেন কলম্বিয়ান ফরোয়ার্ড জোহান লিয়ান্দ্রো আরঙ্গ ও মোহাম্মদ আবদুল্লাহ। একটি করে গোল করেন সৈয়দ শাহ কাজেম, রবিউল হাসান ও ভেনিজুয়েলার এডওয়ার্ড মরিল্লো।

প্রথমার্ধে নবাগত দলটির জালে দুটি গোল দেয় পুলিশ। খেলার ১৯ মিনিটে জোহান ও খেলার ৩২ মিনিটে গোল করেন রবিউল হাসান। তাতেই পুলিশের স্কোরলাইন দাড়ায় (২-০)।  লিড নিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আজমপুরের জালে আরো পাঁচ গোল দেয় পুলিশ। 

খেলার ৪৮ মিনিটে কাজেম,  খেলার  ৫৫ ও ৬২ মিনিটে আবদুল্লাহ,  খেলার ৭৯ মিনিটে মরিল্লো ও খেলার ৮২ মিনিটে গোল করেন জোহান। তাতেই পুলিশের স্কোরলাইন দাড়ায় (৭-০)। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে পুলিশ। 

Advertisement

এই জয়ে ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে পুলিশ এবং চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতেই থাকল এক ম্যাচ কম খেলা আজমপুর।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!