এর আগে এবারের চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে সিরিআর পরাশক্তি এসি মিলানকে বিদায় করে ইন্টার মিলান। আর অন্যদিকে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারী স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রথম শিরোপার খুঁজে ফাইনালে উঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানসিটি।
১৯৭৪ সালে একই মৌসুমে বিশ্বকাপ ও ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপা জেতার প্রথম ঘটনা ঘটে। সেবার বায়ার্ন মিউনিখের সাত ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগ (তৎকালীন ইউরোপিয়ান কাপ নামে পরিচিত ছিল) জয়ের পরই বিশ্বকাপ জয়ের স্বাদ নেন। তারা প্রত্যেকেই জার্মানির হয়ে বিশ্বকাপ শিরোপা জেতেন। তারা হলেন কিংবদন্তী ফ্রেঞ্চ বেকেনবাওয়ার, সেপ মায়ার, জার্ড মুলার, পল ব্রেইটনার, হ্যান্স গর্গ সোয়ার্জেনবেক, উলি হোনেস ও ইয়ুপ কাপেলমান।
.png)
২৪ বছর পর জার্মান ফুটবলারদের সেই অর্জনে ভাগ বসান ফ্রান্সের ক্রিশ্চিয়ান কারেম্বু। তিনি ১৯৯৮ সালে রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর একই বছর বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখেন। পরবর্তীতে আরও তিন ফুটবলার এই মর্যাদাপূর্ণ ‘ডাবল’ জয়ের কৃতিত্ব অর্জন করেন। তারা সকলেই ছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের। তারা হলেন রবার্তো কার্লোস (২০০২ সাল), সামি খেদিরা (২০১৪ সাল) ও রাফায়েল ভারান (২০১৮ সাল)।