ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইংল্যান্ডের কাউন্টি দলে বাংলাদেশের আরাফাত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৮, ১৮ মে ২০২৩
ইংল্যান্ডের কাউন্টি দলে বাংলাদেশের আরাফাত
আরাফাত ভূঁইয়া

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল কেন্টে সুযোগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটার আরাফাত ভূঁইয়া। চলমান ২০২৩ মৌসুমের বাকি সময়ের জন্য তাকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। কেন্টের ‘বি’ দলের হয়ে এরই মধ্যে ১৭ উইকেট নেয়া আরাফাতের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

কেন্টের পাশাপাশি সারে, এসেক্স এবং ডার্বিশায়ারের ‘বি’ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই পেসারের। কেন্টের হয়ে পেশাদার চুক্তি করে দারুণ উচ্ছ্বসিত আরাফাত। বাংলাদেশি বংশোদ্ভুত ক্রিকেটার আরাফাতের প্রশংসা করেছেন কেন্টের ক্রিকেট পরিচালক পল ডাউনটাউনও। 

ডাউনটাউন বলেন, ‘আমাদের তৃণমূলের কোচরা আরাফাতকে অনেক উঁচু দরের মূল্যায়ন করে। এ বছর কেন্টের জার্সিতে তার গতি ও নিয়ন্ত্রণে মুগ্ধ তারা। এ মৌসুমে ব্যস্ত সূচিতে আমাদের প্রয়োজনীয় গভীরতা সে বোলিং আক্রমণে আনবে।’

Advertisement

এদিকে কেন্টে সুযোগ পাওয়ার বিষয়ে আরাফাত বলেন, ‘কেন্টের হয়ে চুক্তি করতে পেরে আমি বেশ আনন্দিত। পেশাদার ক্রিকেটার হিসেবে এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। আমার মনে হচ্ছে কঠোর পরিশ্রম সার্থক হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি কেন্টের কাছে কৃতজ্ঞ, বিশেষ করে দলের কোচ মার্ক ডেকারের প্রতি। তারা আমার প্রতি যে বিশ্বাস দেখিয়েছে তার জন্য কৃতজ্ঞ। আশা করি সুযোগ পেলে আমি ভালো পারফর্ম করতে পারব।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!