ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সোনা জেতা হলো না বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২০, ১৭ মে ২০২৩
সোনা জেতা হলো না বাংলাদেশের
ছবি: টেনিস ফেডারেশন

সাউথ এশিয়ান জুনিয়র ও ক্যাডেট চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জেতা হলো না বাংলাদেশের। বুধবার (১৭ মে) প্রথমবারের মতো ব্যাক্তিগত দ্বৈত ফাইনালে গিয়ে ভারতের জস মোদি - শ্রীবাস্তব জুটির কাছে ১-৩ সেটে হেরেছে বাংলাদেশের হৃদয়- রামহিম জুটি।   

প্রথম দুইটি গেমেই ৭-৫ এবং ৯-৭ পয়েন্টে এগিয়েছিল বাংলাদেশ দল। তারপরেও গেম দুটো হেরে যান । তৃতীয় গেম যেতে বাংলাদেশ। আবারো চতুর্থ গেমে হেরে যান। ১-৩ সেটে হেরে গিয়ে রৌপ্য পদক জেতে বাংলাদেশ । 

অন্যদিকে বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৫ ইভেন্টে ভারতের জুটি অভিনন্দন ও প্রিয়ানুজ জুটির কাছে ৩-০ সেটে হেরে যান বাংলাদেশের জুটির হাসিব ও মাহি জুটি। এই হারে রৌপ্য পদক সন্তুষ্ট থাকতে হয় তাদের। 

Advertisement

এছাড়া অনূর্ধ্ব ১৯ এককের সেমিফাইনালে ভারতের পায়াস জেইনের কাছে হেরে যান হৃদয়। একই ইভেন্টে ভারতের অংকুরের কাছে হেরে যান রামহিম। দুই জনেই  ব্রোঞ্জ পদক যেতেন। 

মেয়েদের অনূর্ধ্ব ১৯ এও রয়েছিল চমক । প্রথমবারের মতো আমাদের কোন মেয়ে এককের সেমিফাইনালে পৌঁছে যায় । সেমিফাইনালে ওঠার পথে বাংলাদেশের খই খই সাই মারমা শক্তিশালী শ্রীলংকার খেলোয়াড় কে হারান। সেমিফাইনালে  ভারতের যসস্সিনি  ঘোড়পারের কাছে হেরে বিদায় খই খই হেরে যান। 

দলগত অনূর্ধ্ব ১৯ বালক বিভাগে, তিন দলের মধ্যে টাই হয়ে স্বর্ণপদক না হারালে, ফলাফল আরো ভালো হতো । তারপরেও গতবারের তুলনায় ভালো বলা যেতে পারে । কারণ মালদ্বীপে অনুষ্ঠিত গত আসরে বাংলাদেশ একটি স্বর্ণ ও পাঁচটি তাম্র পদক জিতেছিল । এই আসরে সাতটি তাম্র ও দুইটি রৌপ্য পদক জিতেছে ।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!