জানা গেছে, বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর নিরাপত্তার দায়িত্বে আছেন ১২ জন নিরাপত্তাকর্মী। ১২ জনের মধ্যে দিনের একটি সময়ে তিনজন নিরাপত্তা পালন করেন। বাফুফে সূত্রে জানা যায়, মূলত ডিউটির স্থান নিয়ে এই কর্মীদের মধ্যে অসন্তোষ জন্ম দিয়েছে। ভবনের ভেতরে চতুর্থ তালায় ও মূল ফটকে ডিউটি করা নিয়ে রয়েছে নানা ক্ষোভ। এই কর্মীদের মধ্যে অনেকেই আবার ১২ ঘন্টা ডিউটি পালন করেন। সময় বেশি দেয়া পরেও ঠিকভাবে বেতন পান না তারা।
বাফুফের এই নিরাপত্তাকর্মীরা মূলত একটি সিকিউরিটি কোম্পানির অধীনে। তাদের সঙ্গে বাফুফের রয়েছে কয়েক বছরের চুক্তি। আর বাফুফের নিরাপত্তাকর্মীদের বেতন দিয়ে দেয় ওসিকিউরিটি কোম্পানি মালিক। তারা বাফুফের কাছ থেকে অর্থ পাওয়ার পরেও সেখানকার অর্থ্যাৎ বাফুফে ভবনের নিরাপত্তাকর্মীদের দিয়ে দেয় সিকিউরিটি গার্ডের কোম্পানি।
.png)
এই বিষয়ে নির্ভরশীল এক সূত্র নিশ্চিত করেছে, বাফুফে গত কয়েকদিন ধরে সিকিউরিটি কোম্পানিকে টাকা দেয়নি। ফলে তারা নিরাপত্তাকর্মীদের কেতন দিতে পারছে না। তবে জানা গেছে দুই তিন দিনের মধ্যে ওই সিকিউরিটি কোম্পানিকে অর্থ প্রদান করবে বাফুফে। কিছু সমস্যার কারণে এই জটিলতায় সৃষ্টি হয়েছে।